গাজীপুর মহানগরের কাশিমপুরের ড্রিমল্যান্ড গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মহানগরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় অবস্থিত ওই গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে নারী যৌনকর্মীদের মাধ্যমে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল এবং এমন তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মোহাম্মদ আলামিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চলা অবৈধ কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন