ঢাকা নিউজ

চাকরির আশ্বাসে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে গুইমারা থানায় মামলার পর প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছর বয়সী এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামে নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকার একটি বাসায় নিয়ে ম্রাচাই মারমাসহ চারজন মিলে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গুইমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গুইমারা থানা পুলিশ ঘটনার প্রধান সহযোগী ম্রাচাই মারমাকে গ্রেফতার করেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

চাকরির আশ্বাসে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে গুইমারা থানায় মামলার পর প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছর বয়সী এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামে নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকার একটি বাসায় নিয়ে ম্রাচাই মারমাসহ চারজন মিলে গণধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গুইমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গুইমারা থানা পুলিশ ঘটনার প্রধান সহযোগী ম্রাচাই মারমাকে গ্রেফতার করেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ