ঢাকা নিউজ

ম্যাচ পাতানোর অভিযোগে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না আইভরি কোস্ট তারকা

ছবি : সংগৃহীত

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত চলায় চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে আইভরি কোস্ট শিবির। দলটির তারকা স্ট্রাইকার এলিঁয়ে ওয়াহি কানাডায় প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী শনিবার (২০ জুন) কানাডার টরন্টোতে আইভরি কোস্ট ও জার্মানি মুখোমুখি হতে যাচ্ছে। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যাচ পাতানোর তদন্তাধীন অবস্থা ও প্রশাসনিক জটিলতার কারণে ওয়াহি দলের সঙ্গে কানাডায় ভ্রমণ করতে পারেননি। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে তিনি দলের শুরুর একাদশে ছিলেন।

মূলত ফরাসি লিগ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই তদন্ত শুরু হয়। গত মে মাসে নিসের হয়ে খেলার সময় লিগ ওয়ানের একটি ম্যাচে ওয়াহির হলুদ কার্ড দেখাকে কেন্দ্র করে অস্বাভাবিক বড় অঙ্কের বাজি ধরা হয়েছিল। এই সন্দেহজনক বেটিং কার্যক্রমের তথ্য পাওয়ার পরপরই বিষয়টি তদন্তের আওতায় আসে।

আইভরি কোস্ট ফেডারেশন আরও জানিয়েছে, দলের বাকি সদস্যরা বর্তমানে কানাডায় অবস্থান করলেও স্ট্রাইকার ওয়াহি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

ম্যাচ পাতানোর অভিযোগে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না আইভরি কোস্ট তারকা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত চলায় চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে আইভরি কোস্ট শিবির। দলটির তারকা স্ট্রাইকার এলিঁয়ে ওয়াহি কানাডায় প্রবেশের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী শনিবার (২০ জুন) কানাডার টরন্টোতে আইভরি কোস্ট ও জার্মানি মুখোমুখি হতে যাচ্ছে। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ম্যাচ পাতানোর তদন্তাধীন অবস্থা ও প্রশাসনিক জটিলতার কারণে ওয়াহি দলের সঙ্গে কানাডায় ভ্রমণ করতে পারেননি। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে তিনি দলের শুরুর একাদশে ছিলেন।

মূলত ফরাসি লিগ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এই তদন্ত শুরু হয়। গত মে মাসে নিসের হয়ে খেলার সময় লিগ ওয়ানের একটি ম্যাচে ওয়াহির হলুদ কার্ড দেখাকে কেন্দ্র করে অস্বাভাবিক বড় অঙ্কের বাজি ধরা হয়েছিল। এই সন্দেহজনক বেটিং কার্যক্রমের তথ্য পাওয়ার পরপরই বিষয়টি তদন্তের আওতায় আসে।

আইভরি কোস্ট ফেডারেশন আরও জানিয়েছে, দলের বাকি সদস্যরা বর্তমানে কানাডায় অবস্থান করলেও স্ট্রাইকার ওয়াহি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকবেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ