লস অ্যাঞ্জেলেসে প্রথমার্ধে বলের দখলে স্পষ্ট আধিপত্য থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। বসনিয়া-হার্জেগোভিনাও ধীরগতির ফুটবল খেলে কয়েকটি আক্রমণ গড়ে তুললে কোনো দলই গোল করতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ৫৬ ও ৬২ মিনিটে সুইজারল্যান্ডের দুটি দুর্দান্ত আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন বসনিয়ার গোলরক্ষক ইব্রাহিম ভাসিলজ।
ম্যাচের গতি বদলে যায় ৭৪ মিনিটে, যখন বদলি খেলোয়াড় ভার্গাসের ক্রস থেকে জোহান মানজাম্বি দুর্দান্ত ভলিতে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন। এর ছয় মিনিট পর ব্রিল এম্বোলোকে ফাউল করে বসনিয়ার শেষ ডিফেন্ডার মুহারেমোভিচ সরাসরি লাল কার্ড দেখলে দলটি ১০ জনের দলে পরিণত হয়। সংখ্যাগত এই সুবিধা কাজে লাগিয়ে ৮৪ মিনিটে এম্বোলোর পাস থেকে রেনাতো ভার্গাস ব্যবধান দ্বিগুণ করেন এবং ৯০ মিনিটে জাকা ও ভার্গাসের সমন্বয়ে মানজাম্বি নিজের দ্বিতীয় গোলটি করলে সুইজারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বসনিয়ার বদলি খেলোয়াড় মাহমিচ দুর্দান্ত এক ভলিতে গোল করে ব্যবধান ৩-১ করেন। তবে যোগ করা সময়ের সপ্তম মিনিটে বক্সের ভেতর সোকে ফেলে দিলে পেনাল্টি পায় সুইজারল্যান্ড এবং স্পটকিক থেকে অধিনায়ক গ্রানিত জাকা গোল করেন। শেষ পর্যন্ত শেষ ২৩ মিনিট ও যোগ করা সময়ের গোলবন্যায় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন