ঢাকা নিউজ

এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁসে তোলপাড়

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই অডিও ফাঁসের ঘটনায় সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার সাধারণ মানুষ এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। কথোপকথনে অপর এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবেন এবং আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করা হবে কেন এসেছেন। এর জবাবে আরমান উদ্দিন বলে পরিচিত ব্যক্তিটি জানান যে, তিনি এমপিকে লোহাগাড়ায় আসতে নিষেধ করা সত্ত্বেও লোকজনের জ্বালায় তিনি আসেন।

কথোপকথনের একপর্যায়ে অপর ব্যক্তিটি অস্ত্রশস্ত্র নিয়ে থাকার কথা বললে আরমান উদ্দিন বলেন যে, এসব করলে পুলিশ, আর্মি ও এমপি আসবে। স্থানীয়দের ধারণা, অডিওর অপর ব্যক্তিটি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন।

এই বিষয়ে বক্তব্য জানতে আরমান উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী এবং সাতকানিয়া ও লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এই ধরনের কোনো অডিও লিংক বা আনুষ্ঠানিক অভিযোগ এখনও তাদের কাছে আসেনি। ঘটনার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

এমপিকে গুলির পরিকল্পনার অডিও ফাঁসে তোলপাড়

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ