ঢাকা নিউজ

১০ জনের কাতারকে উড়িয়ে প্রথমার্ধেই কানাডার গোলবন্যা

ছবি : সংগৃহীত

কাতারের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলের বড় লিড নিয়েছে স্বাগতিক কানাডা। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ডেভিড এবং স্কোর শিটে অন্য গোলটি দিয়ে নাম লিখিয়েছেন লারিন।

ম্যাচের ১৬তম মিনিটেই গোল করে কানাডাকে এগিয়ে নিয়ে যান কাইল লারিন। প্রতিপক্ষ ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরাল শট কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা ঠেকালেও হাতে রাখতে পারেননি। হাত থেকে বল বেরিয়ে এলে ফিরতি বলে আবারও শট নিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হন লারিন।

এরপর ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড।

ম্যাচের ৩৩তম মিনিটে কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের ভেতর ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। ফলে কাতার পরিণত হয় ১০ জনের দলে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ৩ নম্বর গোলটি করে ব্যবধান আরও বাড়িয়ে নেন ডেভিড।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

১০ জনের কাতারকে উড়িয়ে প্রথমার্ধেই কানাডার গোলবন্যা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

কাতারের বিপক্ষে প্রথমার্ধ শেষে ৩-০ গোলের বড় লিড নিয়েছে স্বাগতিক কানাডা। দলের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন ডেভিড এবং স্কোর শিটে অন্য গোলটি দিয়ে নাম লিখিয়েছেন লারিন।

ম্যাচের ১৬তম মিনিটেই গোল করে কানাডাকে এগিয়ে নিয়ে যান কাইল লারিন। প্রতিপক্ষ ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরাল শট কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা ঠেকালেও হাতে রাখতে পারেননি। হাত থেকে বল বেরিয়ে এলে ফিরতি বলে আবারও শট নিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হন লারিন।

এরপর ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড।

ম্যাচের ৩৩তম মিনিটে কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের ভেতর ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। ফলে কাতার পরিণত হয় ১০ জনের দলে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ৩ নম্বর গোলটি করে ব্যবধান আরও বাড়িয়ে নেন ডেভিড।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ