ঢাকা নিউজ

৯৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি কারাগারে

৯৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি কারাগারে
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে সাড়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ আহমদ ও হিমেল মিয়া নামে দুই মাদক কারবারিকে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকালে থানা পুলিশ মামলা দায়ের পূর্বক এই দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার আসামিরা জেলার বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দ বাজার ও মমিন বাজার গ্রামের বাসিন্দা।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে আটককৃতদের নামে এই মামলা দায়ের করেন। মামলায় ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৯৯০ টাকা এবং ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ দেখানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাহিরপুরের সীমান্তবর্তী লাউরগড়ের পুরান লাউর এলাকার স্থানীয় জনতা ও আস্ সুন্নাহ যুব সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা আলামতসহ ওই দুই মাদক কারবারিকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

৯৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি কারাগারে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে সাড়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ আহমদ ও হিমেল মিয়া নামে দুই মাদক কারবারিকে আটকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকালে থানা পুলিশ মামলা দায়ের পূর্বক এই দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার আসামিরা জেলার বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দ বাজার ও মমিন বাজার গ্রামের বাসিন্দা।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে আটককৃতদের নামে এই মামলা দায়ের করেন। মামলায় ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৯৯০ টাকা এবং ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ দেখানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাহিরপুরের সীমান্তবর্তী লাউরগড়ের পুরান লাউর এলাকার স্থানীয় জনতা ও আস্ সুন্নাহ যুব সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা আলামতসহ ওই দুই মাদক কারবারিকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ