ঢাকা নিউজ

৯ জনের কাতারকে ৬ গোলে ওড়ালো কানাডা

৯ জনের কাতারকে ৬ গোলে ওড়ালো কানাডা
ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ জনের কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করে প্রথম জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ১৬ মিনিটে সাইল লারিনের ফিরতি বলের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৯ মিনিটে জোনাথন ডেভিড দলের ব্যবধান দ্বিগুণ করেন। এর কিছুক্ষণ পর কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করায় কাতারের হোমাম আহমেদ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ১০ জনের দলে পরিণত হয় এবং বিরতির আগেই নিজের দ্বিতীয় গোল করে কানাডাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন ডেভিড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে কানাডার ইসমায়েল কোনেকে ফাউল করে কাতারের আসিম মাদিবো লাল কার্ড দেখলে কাতার ৯ জনের দলে পরিণত হয় এবং কোনে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে গেলে ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে নাথান সালিবা কানাডার পক্ষে চতুর্থ গোল করেন।

ম্যাচের ৭৫ মিনিটে কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোল থেকে ব্যবধান ৫-০ হয়। শেষদিকে জোনাথন ডেভিড নিজের হ্যাটট্রিক পূর্ণ করে কানাডার ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন, যা চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। এই বড় জয়ের মাধ্যমে স্বাগতিক কানাডা টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

৯ জনের কাতারকে ৬ গোলে ওড়ালো কানাডা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ জনের কাতারকে ৬–০ গোলে বিধ্বস্ত করে প্রথম জয় তুলে নিয়েছে স্বাগতিক কানাডা। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ১৬ মিনিটে সাইল লারিনের ফিরতি বলের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৯ মিনিটে জোনাথন ডেভিড দলের ব্যবধান দ্বিগুণ করেন। এর কিছুক্ষণ পর কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের কাছাকাছি জায়গায় ফাউল করায় কাতারের হোমাম আহমেদ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ১০ জনের দলে পরিণত হয় এবং বিরতির আগেই নিজের দ্বিতীয় গোল করে কানাডাকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন ডেভিড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩ মিনিটে কানাডার ইসমায়েল কোনেকে ফাউল করে কাতারের আসিম মাদিবো লাল কার্ড দেখলে কাতার ৯ জনের দলে পরিণত হয় এবং কোনে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে গেলে ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে নাথান সালিবা কানাডার পক্ষে চতুর্থ গোল করেন।

ম্যাচের ৭৫ মিনিটে কাতারের ডিফেন্ডার মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোল থেকে ব্যবধান ৫-০ হয়। শেষদিকে জোনাথন ডেভিড নিজের হ্যাটট্রিক পূর্ণ করে কানাডার ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন, যা চলতি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক। এই বড় জয়ের মাধ্যমে স্বাগতিক কানাডা টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ