ঢাকা নিউজ

গুগল ও মেটার বিরুদ্ধে প্রীতি জিনতার মামলা

ছবি : সংগৃহীত

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস বা এআইয়ের অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং তার নামে ভুয়া ‘এআই চ্যাটবট পার্সোনা’ তৈরি করার অভিযোগে গুগল ও মেটাসহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার জন্য মুম্বাই হাইকোর্টের সবুজ সংকেত পেয়েছেন তিনি।

হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতার করা বিশেষ আবেদনটি মঞ্জুর করে মামলা করার অনুমতি দিয়েছেন। এর ফলে টেক দুনিয়ার শীর্ষস্থানীয় সংস্থাগুলোর বিরুদ্ধে এই অভিনেত্রীর আইনি লড়াইয়ের পথ এখন পরিষ্কার।

আদালতে অভিনেত্রীর আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রীতি জিনতার পরিচয় চুরি করা হয়েছে, যার ফলে তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের অধীনে প্রীতির নিজস্ব ডিজিটাল কনটেন্ট এবং তার সুনামের ওপর আঘাত হানা হয়েছে উল্লেখ করে আইনজীবী বলেন, টেক প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু চ্যাটবট তৈরি করা হয়েছে যা প্রীতির নাম ও ব্যক্তিত্ব নকল করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে এবং পাশাপাশি আপত্তিকর ডিপফেক ও বিকৃত মিমও ছড়ানো হয়েছে।

কোনো ব্যক্তির নাম, কণ্ঠস্বর বা অবয়ব তার অনুমতি ছাড়া বাণিজ্যিক বা পাবলিক প্ল্যাটফর্মে ব্যবহার করা আইনত অপরাধ উল্লেখ করে প্রীতি জিনতা জানান, তার অজান্তেই তার ইমেজকে অপব্যবহার করা হচ্ছে।

গুগল, মেটা, এক্স, জিফি, গোড্যাডির মতো যে ডজনখানেক সংস্থার বিরুদ্ধে প্রীতি মামলা করছেন, তাদের অনেকের অফিস মুম্বাইয়ের বাইরে বা বিদেশে হলেও প্রীতি মূলত মুম্বাইয়ে থাকেন এবং এখানেই কাজ করেন। আইনজীবী আদালতে যুক্তি দেখান যে, অপরাধটি গোটা বিশ্বে ঘটলেও প্রীতির মানহানি ও সুনামের ক্ষতি মূলত মুম্বাই তথা বোম্বে হাইকোর্টের এখতিয়ারের মধ্যেই পড়ে।

প্রীতি জিনতাই প্রথম নন, বিগত কয়েক বছরে মুম্বাই হাইকোর্ট থেকে ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের সুরক্ষামূলক আইনি স্বস্তি পেয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি ও গায়ক অরিজিৎ সিংয়ের মতো তারকারা। এআই প্রযুক্তির অপব্যবহারের এই যুগে সেলিব্রিটিদের ডিজিটাল আইডেন্টিটি সুরক্ষিত রাখতে প্রীতির এই মামলাটি একটি বড় নজির হতে চলেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

গুগল ও মেটার বিরুদ্ধে প্রীতি জিনতার মামলা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ