ঢাকা নিউজ

লালমনিরহাটে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিজ দেশের তিন নাগরিককে তৃতীয় দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিরহাট সীমান্তের ৮৫৭ মেইন পিলারের ১৩ সাব পিলার লাগোয়া স্থান দিয়ে ওপারে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তে ১৫৬ বিএসএফ সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাঁটাতারের পাশে রাখে। পরে রাতের অন্ধকারে গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়।

এ সময় বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলদলের সদস্যদের সীমান্তে সক্রিয় অবস্থানের বিষয়টি টের পেয়ে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে চলে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

লালমনিরহাটে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিজ দেশের তিন নাগরিককে তৃতীয় দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট গ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিরহাট সীমান্তের ৮৫৭ মেইন পিলারের ১৩ সাব পিলার লাগোয়া স্থান দিয়ে ওপারে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রাম সীমান্তে ১৫৬ বিএসএফ সদস্যরা ভারতীয় তিন নাগরিককে কাঁটাতারের পাশে রাখে। পরে রাতের অন্ধকারে গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়।

এ সময় বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট ক্যাম্পের (বিওপি) টহলদলের সদস্যদের সীমান্তে সক্রিয় অবস্থানের বিষয়টি টের পেয়ে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে চলে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রটি নিশ্চিত করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ