ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহত ইমন এবং অভিযুক্ত রবিউল দুজনেই দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমন ও তার বন্ধু রবিউল নদীপথে ঢাকার সদরঘাট এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার পথে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকায় ফিরে রবিউল ইমনকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন রবিউলকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দাবি করেছেন, সদরঘাট থেকে ফেরার পথে ইমন মজা করে তাকে ৫০০ টাকার বিনিময়ে ‘আব্বা’ বলে ডাকতে বলেন। এ বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয় এবং পরে সেই বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযুক্ত রবিউল থানার হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন