পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন ঢাকার উদ্যোগে আয়োজিত এক খাদ্য উৎসবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য উপস্থাপন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পাকিস্তানি খাবার ও ফ্যাশন সামগ্রীতে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং হাইকমিশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
উৎসবে পাকিস্তানের বিভিন্ন খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডও তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। এর ফলে উৎসবে আসা অংশগ্রহণকারীরা পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আধুনিক ফ্যাশন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, উৎসবে এতো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও জনগণের সঙ্গে এ ধরনের সংযোগমূলক আয়োজন অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন