বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘সি’ গ্রুপের আন্ডারডগ হাইতির বিপক্ষে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুতেই রাফিনিয়ার একটি সুযোগ হাতছাড়া হওয়া এবং পরবর্তীতে তার আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ভিনি জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বলে প্রথম গোলটি করেন মাতেউস কুনিয়া।
এর কিছুক্ষণ পর রাফিনিয়া চোটের শঙ্কায় মাঠ ছাড়লে তার বদলে মাঠে নামেন রায়ান। এরপর ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে ভিনি জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন কুনিয়া।
প্রথমার্ধের যোগ করা সময়ে পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে দারুণ ফিনিশে দলের তৃতীয় গোলটি করেন ভিনি জুনিয়র নিজে। এর আগের দুটি গোলেও সক্রিয় সহায়তা ছিল তার।
আজকের ম্যাচে চিরচেনা হলুদ জার্সি ছেড়ে ব্রাজিল মাঠে নেমেছে ‘ব্লু পয়জন ডার্ট ফ্রগ’ বা নীল বিষাক্ত ব্যাঙের ত্বকের আদলে তৈরি নীল অ্যাওয়ে কিট পরে। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা সেলেসাওদের খেলার ধরন দেখে মনে হচ্ছে দ্বিতীয়ার্ধে এই ব্যবধান আরও বাড়তে পারে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন