ঢাকা নিউজ

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ও আহত ৫

ছবি : সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় ঘটা এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মাসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই গাড়িটির চালক কৌশলে পালিয়ে যান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ও আহত ৫

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইরা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে জালকুড়ি আন্ডারপাস এলাকায় ঘটা এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মাসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত সিনথিয়া রহমান হুমাইরা মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি সিএনজি অটোরিকশাকে একই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই গাড়িটির চালক কৌশলে পালিয়ে যান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ