আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে আলজেরিয়া। বিশ্বকাপের এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট দলটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার রেফারি কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
শুক্রবার ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বিশেষভাবে প্রথমার্ধের একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের কাফে পা দিয়ে আঘাত করেছিলেন।
সেই সময় গ্যালারিতে থাকা আলজেরিয়ার সমর্থকরা মেসিকে লাল কার্ড দেখানোর দাবিতে চিৎকার করলেও রেফারি তাকে কোনো শাস্তি দেননি। উল্টো কোনো শাস্তি না পাওয়া এই ম্যাচেই পরবর্তীতে হ্যাটট্রিক করেন মেসি।
কানসাস সিটিতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের বিতর্কিত রেফারি সিমন মার্চিনিয়াক। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের ফাইনালেও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন তিনি, যে ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন