ঢাকা নিউজ

১০ জনের দল নিয়ে তুরস্ককে হারাল প্যারাগুয়ে

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচটি প্যারাগুয়ে এবং তুরস্ক দুই দলের জন্যই ছিল টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। সিয়াটলে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত তুরস্ককে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল প্যারাগুয়ে, আর এই হারের মাধ্যমে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে তুর্কিদের।

ম্যাচের শুরুতেই রেকর্ড গড়ে লিড নেয় প্যারাগুয়ে। খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় বক্সের বাইরে থেকে মাতিয়াস গালার্জার নেওয়া এক জোরালো শট তুরস্কের গোলরক্ষক উগুরকান চেকিরকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এর মাধ্যমে মাত্র ৪ ঘণ্টা আগে ইসমাইল সাইবারির গড়া দ্রুততম গোলের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়েন গালার্জা। ম্যাচের ৩৭ মিনিটে তুরস্ক সমতায় ফেরার সুযোগ পেলেও মের্ত মুলদুরের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় তারা।

প্যারাগুয়ের স্ট্রাইকার পিত্তাকে মাঝমাঠের কাছে ফাউল করার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাক্কাধাক্কি শুরু হয়। এই জটলার ভেতর মুখ ঢেকে তুরস্কের এক খেলোয়াড়কে কিছু একটা বলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। রেফারি ভিএআর দেখে এসে এবারের বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী মুখ ঢেকে কথা বলার অপরাধে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান, যার ফলে এবারের বিশ্বকাপে নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখার রেকর্ড গড়েন তিনি।

১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করে তুরস্ক। যোগ করা সময়ের শেষ মিনিটে উইং থেকে ভেসে আসা ক্রসে মেরিহ দেমিরালের হেড লক্ষ্যের সামান্য বাইরে দিয়ে চলে গেলে সমতায় ফেরা সম্ভব হয়নি তুর্কিদের। শেষ পর্যন্ত ম্যাচের শুরুতে পাওয়া ১-০ গোলের লিড ধরে রেখে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ১০ জনের প্যারাগুয়ে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

১০ জনের দল নিয়ে তুরস্ককে হারাল প্যারাগুয়ে

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ