ঢাকা নিউজ

এক ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত

নাটোরে নিজেদের শয়নকক্ষের চালের বাঁশের সঙ্গে একই ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ জুন) বিকেলে নাটোর সদরের ঢালান এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেন (২২) এবং একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাকিব ও লিজার বিয়ে হয়। মাঝখানে পারিবারিক বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ (ছাড়াতাড়ি) হয়েছিল। পরবর্তীতে দুই পরিবারের সমঝোতায় তারা আবারও নতুন করে সংসার শুরু করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে রাকিব বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে নিজের ঘরেই অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব-অনটন নিয়ে তাদের মধ্যে কিছুটা ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে ঘর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ জাগে। পরে তারা ঘরের দরজা-জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতে পান, রাকিব ও লিজা ঘরের চালের বাঁশের সঙ্গে এক ওড়নায় ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মো. মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

এক ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ