ঢাকা নিউজ

বিয়েবাড়ির আনন্দের মাঝেই পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠানের ব্যস্ততায় থাকার ফাঁকে বাড়ির সামনের পুকুরে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। নিজাম উদ্দিনের এই দুই কন্যা ছাড়া আর কোনো সন্তান নেই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। আনন্দঘন সেই পরিবেশে শিশুদের মা আত্মীয়স্বজনদের সঙ্গে গল্পে এবং বাবা বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে দুপুরে দুই বোন বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে দুই বোনকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে এই অপমৃত্যুর ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে না জানিয়েই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে পুলিশকে অবহিত করার নিয়ম থাকলেও তারা সেটি করেননি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং দায়িত্বরতদের অবহেলার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দুই শিশুর এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

বিয়েবাড়ির আনন্দের মাঝেই পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ