ঢাকা নিউজ

খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে মো. সাইফুল ইসলাম সোহেল (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি দল উপজেলার কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম সোহেল খাগড়াছড়ির কুমিল্লাটিলা আমবাগান এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের ২নং পৌর ওয়ার্ডের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, জেলায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে মো. সাইফুল ইসলাম সোহেল (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি দল উপজেলার কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম সোহেল খাগড়াছড়ির কুমিল্লাটিলা আমবাগান এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের ২নং পৌর ওয়ার্ডের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, জেলায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ