রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং’ সেবা চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় তিনি এ কথা জানান।
উন্মুক্ত এই সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের চিত্র প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। নাগরিকদের প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বর্তমানে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে এই ক্ষেত্রে আরও উন্নয়নের সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে সরাসরি সম্পৃক্ত করে একটি শক্তিশালী কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে।
মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে সভায় উত্থাপিত গ্যাস সংকট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এটি শুধু মোহাম্মদপুরের একক সমস্যা নয়, বরং এটি পুরো দেশেরই একটি সংকট। তবে যেসব এলাকায় সরকারি অনুমোদন অনুযায়ী গ্যাস সরবরাহের ব্যবস্থা সচল রয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। এছাড়া আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে সরকারের কাজ এগিয়ে চলছে বলেও তিনি জানান।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন