মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সাথে স্থায়ী চুক্তিতে আসার জন্য ইরানকে নতুন করে ৬০ দিনের সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন না হলে এমন সব পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের মোটেও পছন্দ হবে না। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া একটি বিমান উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কড়া বার্তা দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে কূটনৈতিক সমাধানেই আস্থা রাখেন, তবে আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র যেকোনো প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “৬০ দিনের মধ্যে আমাদের একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না।” তবে পরিস্থিতি শেষ পর্যন্ত এতটা জটিল পর্যায়ে যাবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারককে স্থায়ী রূপ দিতে যখন কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের পক্ষ থেকে এই চূড়ান্ত সতর্কবার্তা এলো।
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ বক্তব্যে ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালি'র স্থিতিশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমানে প্রায় ৭০০টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে নিয়মিত চলাচল করছে এবং সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে নতুন করে কোনো উত্তেজনা দেখা দিলে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং আন্তর্জাতিক নৌপরিবহন ব্যবস্থা আবারও বড় হুমকির মুখে পড়বে।
ট্রাম্পের ভাষায়, “যদি পরিস্থিতি খারাপ হয়, তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। কারণ বিলিয়ন ডলার মূল্যের জাহাজের মালিকেরা কখনোই তাদের মাথার ওপর ক্ষেপণাস্ত্র উড়তে বা সমুদ্রের পানিতে মাইন ছড়িয়ে থাকতে দেখতে চান না।”
উলেখ্য, বিশ্বের সামগ্রিক চাহিদার একটি উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলের নিরাপত্তা আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সামা টিভির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন