ফুটবল বিশ্বকাপে গ্রুপ ই-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে জার্মানি। ম্যাচের ২২ মিনিটে জার্মানির পাভলোভিচ আইভরি কোস্টের জালে বল জড়ালেও ভিএআরের (VAR) মাধ্যমে সেই গোলটি বাতিল হয়ে যায়। এরপর প্রথম হাইড্রেশন ব্রেকের পরপরই ম্যাচের ৩০ মিনিটে ফ্র্যাংক কেসির গোলে লিড নেয় আইভরি কোস্ট। একাধিকবার আক্রমণ করেও প্রথমার্ধে জার্মানি সমতায় ফিরতে না পারায় এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জার্মানি। ক্রস থেকে পাওয়া বল দারুণ হেডের মাধ্যমে জালে জড়িয়ে দলকে ১-১ সমতায় ফেরান বদলি হিসেবে নামা ফুটবলার ডেনিজ উনদাভ।
ম্যাচটি যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই যোগ করা সময়ে ম্যাচের নাটকীয় মোড় ঘোরে। ৯৪ মিনিটে ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করে জার্মানির ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ডেনিজ উনদাভ। এই রোমাঞ্চকর জয়ের ফলে পয়েন্ট তালিকায় গ্রুপ পর্বের শীর্ষে আরোহণ করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন