লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ইসরাইলি টেলিভিশন চ্যানেল–১২-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে চলমান আক্রমণাত্মক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হলেও বর্তমানে যেসব এলাকায় ইসরাইলি সেনারা অবস্থান করছে, সেখান থেকে আপাতত তাদের সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। চ্যানেল–১২ আরও জানিয়েছে, এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছে। তবে হামলা বন্ধের এই নির্দেশ ঠিক কখন থেকে কার্যকর হবে কিংবা কোন ধরনের সামরিক কার্যক্রম এর আওতায় থাকবে—সে বিষয়ে সুনির্দিষ্ট ও স্পষ্ট কিছু জানানো হয়নি। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে ইরান। দেশটির সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে ওই প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং আগ্রাসন অব্যাহত থাকলে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। দীর্ঘদিনের সংঘাত ও হামলার কারণে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২ হাজার ১২১ জনেরও বেশি মানুষ, যাদের বড় অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন