ঢাকা নিউজ

ফুটবল থেকে দূরে সরে নতুন সংগীতশিল্পী স্প্যানিশ তারকা আনসু ফাতি

ছবি : সংগৃহীত

একসময় বার্সেলোনার ভবিষ্যৎ সুপারস্টার ও সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে বিবেচিত হওয়া আনসু ফাতি সময়ের সঙ্গে সঙ্গে ফর্ম ও মূল দলে জায়গা হারান। নিয়মিত খেলার সুযোগ পেতে বার্সেলোনা ছেড়ে ধারে ব্রাইটন ও পরে এএস মোনাকোয় যোগ দিলেও বর্তমান পারফরম্যান্সের কারণে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হয়নি। তবে মাঠের এই প্রতিকূলতার মাঝেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। আপাতত ফুটবলকে কিছুটা দূরে ঠেলে তিনি পুরোদস্তুর সংগীতশিল্পী বনে গেছেন।

সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং শেষে স্প্যানিশ ভাষায় ‘Sea Como Sea’ (যাই হোক না কেন) নামে নিজের প্রথম একক গানের ভিডিও প্রকাশ করেছেন ফাতি। সনি মিউজিকের সহযোগী প্রতিষ্ঠান ‘মিউজিক ব্রোকার্স’-এর সঙ্গে বৈশ্বিক বিতরণ চুক্তির মাধ্যমে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গান প্রকাশ করার গৌরব অর্জন করলেন। ২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে আফ্রোবিটস, রেগেটন এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় অ্যামাপিয়ানো সঙ্গীতধারার মিশ্রণ রয়েছে, যেখানে তার জন্মস্থান গিনি-বিসাউয়ের সঙ্গীত প্রভাব ও স্পেনের আন্দালুসিয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতার ছাপ ফুটে উঠেছে।

২০২০ সালে করোনাকালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ পুনর্বাসনের সময় মূলত গান লেখা শুরু করেছিলেন ফাতি, যা এএস মোনাকোয় যোগ দেওয়ার পর স্টুডিওতে নিয়মিত সময় কাটানোর মাধ্যমে বাস্তবে রূপ নেয়। নিজের গান সম্পর্কে ফাতি জানান, মানুষ তাকে গোল করতে দেখলেও এই গানটি সবার সামনে তার জীবনের আরেকটি দিক তুলে ধরবে এবং বিশ্বকাপ চলাকালীন এটি প্রকাশ করা কোনো পূর্বপরিকল্পিত বিষয় ছিল না। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, ফরাসি লিগ আঁ-এর ক্লাব এএস মোনাকো শিগগিরই বার্সেলোনার কাছ থেকে আনসু ফাতিকে পাকাপাকিভাবে ছাড়িয়ে নিতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

ফুটবল থেকে দূরে সরে নতুন সংগীতশিল্পী স্প্যানিশ তারকা আনসু ফাতি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ