ঢাকা নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সুইজারল্যান্ড যাত্রার আগে শনিবার (২০ জুন) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডি ভ্যান্স জানান, দুই দেশের মধ্যকার পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, "শিরোনামগুলো দেখে (সংবাদমাধ্যমে) যা মনে হয়, বাস্তবে সেখানে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।" তিনি আরও উল্লেখ করেন যে, এটি এমন একটি বিষয় যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ এবং পরিচালনা করা প্রয়োজন, যাতে ইসরাইল ও লেবানন—উভয় দেশই দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সুইজারল্যান্ড যাত্রার আগে শনিবার (২০ জুন) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডি ভ্যান্স জানান, দুই দেশের মধ্যকার পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, "শিরোনামগুলো দেখে (সংবাদমাধ্যমে) যা মনে হয়, বাস্তবে সেখানে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।" তিনি আরও উল্লেখ করেন যে, এটি এমন একটি বিষয় যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ এবং পরিচালনা করা প্রয়োজন, যাতে ইসরাইল ও লেবানন—উভয় দেশই দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ