স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ঘোষণায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম শনিবার (২০ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ রোববার (২১ জুন) সারা দেশে এই দামেই স্বর্ণ বিক্রি হবে।
ভ্যাটসহ বাজুস নির্ধারিত দেশের বাজারের বর্তমান স্বর্ণের মূল্যতালিকা নিচে দেওয়া হলো:
| স্বর্ণের মান (ক্যারট) | প্রতি ভরির বর্তমান দাম (ভ্যাটসহ) |
| ২২ ক্যারেট | ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা |
| ২১ ক্যারেট | ২ লাখ ১৬ |
| ১৮ ক্যারেট | ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা |
| সনাতন পদ্ধতি | ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা |
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই দাম সমন্বয়ের মাধ্যমে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭৮ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, ৩৮ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে সর্বমোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন