ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনায় মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারেরও অংশ নেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, পাকিস্তান শুরু থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বিভিন্ন সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দিয়ে আসছে এবং এই শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে তারা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবে।
একই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। সুইজারল্যান্ড যাত্রার আগে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যকার পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় বড় ধরনের ইতিবাচক অগ্রগতি হবে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন