এবারের ফুটবল বিশ্বকাপে একের পর এক রেকর্ড হাতছাড়া হয়েই চলেছে ব্রাজিলের। জার্মানির কাছে এক রেকর্ড হারিয়ে পরে আবার তা পুনরুদ্ধার করেছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার নেদারল্যান্ডসের কাছে আরও একটি রেকর্ড হারিয়ে বসেছে লাতিন আমেরিকার এই পরাশক্তি।
সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অনন্য রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। এই বিশাল জয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডটি এখন সম্পূর্ণ নিজেদের করে নিল ডাচরা।
২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকে মূল ম্যাচে আর কোনো পরাজয়ের মুখ দেখেনি নেদারল্যান্ডস। উল্লেখ্য, বিশ্বফুটবলের এই পরিসংখ্যানের হিসাবে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচগুলোকে ড্র হিসেবে গণনা করা হয়েছে।
বিশ্বকাপে এর আগের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডটি এককভাবে ছিল ব্রাজিলের দখলে। ১৯৫৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে বিশ্বকাপে টানা ১৩টি ম্যাচ অপরাজিত ছিল সেসময়ের সেলেসাওরা।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ব্রাজিলের সেই ১৩ ম্যাচের রেকর্ডের সমকক্ষ হয়েছিল নেদারল্যান্ডস। আজ সুইডেনকে বিধ্বস্ত করে ব্রাজিলের সেই পুরনো রেকর্ড ভেঙে দিয়ে নিজেদের নতুন চূড়ায় নিয়ে গেল তারা।
সুইডেনের বিপক্ষে এই দুর্দান্ত জয়ের পর গ্রুপ ‘এফ’-এ চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে নেদারল্যান্ডস। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ডাচরা।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন