দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় শনিবার (২০ জুন) ভোরে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস নীর বেন আরি (২১), যিনি ইসরাইলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আলি তাহের রিজ এলাকার নিচে অবস্থিত হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযান চলাকালে তিনি নিহত হন। আইডিএফ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলের’ বাইরে তারা হামলা বন্ধ রাখলেও ওই অঞ্চলের ভেতরে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই হামলার ঘটনার পর আইডিএফ দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায়। আইডিএফের মতে, আলি তাহের রিজের নিচে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে, যা সংগঠনটির বদর আঞ্চলিক ডিভিশনের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
এর আগের দিন শুক্রবার ভোরেও একই এলাকায় হিজবুল্লাহর হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হন। একটি ট্যাংকে ড্রোন বা অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণে এই হতাহতের ঘটনা ঘটে। সামরিক তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, ট্যাংকটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে নয়, বরং হিজবুল্লাহর হামলার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
শুক্রবার নিহতদের মধ্যে ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহোন (৩২), স্টাফ সার্জেন্ট ইওয়াভ ক্লাইন (২১) এবং স্টাফ সার্জেন্ট লিয়াভ কাবাবিয়া (২০)-এর পরিচয় প্রকাশ করেছে সেনাবাহিনী, তবে চতুর্থ নিহত সেনার নাম প্রকাশ করা হয়নি। আইডিএফের দাবি, ওই এলাকায় এখনও হিজবুল্লাহর বহু সদস্য ভূগর্ভস্থ অবস্থানে রয়েছে এবং গত কয়েক দিনে মাটির ওপরে ও নিচে উভয় জায়গায় সংঘর্ষ হয়েছে।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন