ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফরের মূল উদ্দেশ্য কিংবা সম্ভাব্য বৈঠকগুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

অবশ্য এর আগের দিন শনিবার (২০ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় তিনি বড় ধরনের অগ্রগতি হওয়ার আশা করছেন।

সংবাদমাধ্যমের শিরোনাম দেখে যা মনে হয়, বাস্তবে লেবাননের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং সেখানে উত্তেজনাও কিছুটা কমছে বলে মন্তব্য করেন জেডি ভ্যান্স।

তিনি আরও উল্লেখ করেন, ইসরাইল এবং লেবানন—উভয় দেশই যেন নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে, সেজন্য এই পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২১ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় সময় রোববার (২১ জুন) তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফরের মূল উদ্দেশ্য কিংবা সম্ভাব্য বৈঠকগুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

অবশ্য এর আগের দিন শনিবার (২০ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় তিনি বড় ধরনের অগ্রগতি হওয়ার আশা করছেন।

সংবাদমাধ্যমের শিরোনাম দেখে যা মনে হয়, বাস্তবে লেবাননের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং সেখানে উত্তেজনাও কিছুটা কমছে বলে মন্তব্য করেন জেডি ভ্যান্স।

তিনি আরও উল্লেখ করেন, ইসরাইল এবং লেবানন—উভয় দেশই যেন নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে, সেজন্য এই পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ