চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’র বার্ষিক সম্মেলন শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে তিনি দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে গত সোমবার তিনি চীনের দালিয়ানে পৌঁছান।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’ শিরোনামের এই বিশেষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক এই হাই-প্রোফাইল সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ যোগ দেন। আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে একদিকে যেমন দেশে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ হবে, অন্যদিকে তেমনি বিভিন্ন উন্নত দেশের ‘বেস্ট প্র্যাকটিস’ বা সেরা কর্মপদ্ধতিগুলো গ্রহণের মাধ্যমে দেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করা সম্ভব হবে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন