ঢাকা নিউজ

জাতির জীবনে সময়ের অপচয় রোধ ও শিক্ষার আমূল পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা বাধ্যতামূলক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আন্তর্জাতিক শিক্ষামানের উদাহরণ দিয়ে দেশের বিদ্যমান সেশনজট ও দীর্ঘমেয়াদি শিক্ষা প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়মানুযায়ী টুয়েলভ গ্রেড অব এডুকেশন (দ্বাদশ শ্রেণী) শেষ হতে বয়স হওয়া উচিত ১৮ বছর, কিন্তু আমাদের দেশে তা ২০ বছর পর্যন্ত লেগে যাচ্ছে। প্রতি বছর এসএসসি ও এইচএসসি এবং এর সমমানের পরীক্ষায় প্রায় ২০ লাখ করে মোট ৪০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর অপচয় হওয়া মানে জাতির জীবন থেকে ৪০ লাখ বছর পিছিয়ে যাওয়া। এই জাতীয় ক্ষতি রোধে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি।

বিশ্ববিদ্যালয় শিক্ষার সংস্কার প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, উচ্চশিক্ষার সেশনজট দূর করতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে এবং চার বছরের অনার্স কোর্স অবশ্যই চার বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জাতীয় কাঠামোর বাইরে নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরেই উপাচার্যগণ (ভিসি) দায়িত্ব পান; তাই তাদেরও এই নির্দিষ্ট সময়সীমার নিয়ম মেনে শিক্ষাবর্ষ শেষ করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, যুগের চাহিদার সাথে সংগতি রেখে সিলেবাস ও কারিকুলাম দ্রুত আপডেট করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আরও তথ্যনিষ্ঠ, স্মার্ট, রেজিলিয়েন্ট, আনন্দদায়ক এবং মূল্যবোধভিত্তিক (ভ্যালুবেসড) করে গড়ে তুলতে কাজ চলছে, তবে এর জন্য সংশ্লিষ্টদের হিউম্যান স্কিল বা মানবীয় দক্ষতার উন্নয়ন প্রয়োজন।

চট্টগ্রামের এই আঞ্চলিক মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬

জাতির জীবনে সময়ের অপচয় রোধ ও শিক্ষার আমূল পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ