গাজীপুরের টঙ্গী এলাকায় বিআরটি উড়ালসড়ক এবং এর আশপাশের সড়কগুলোতে দিন দিন ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়ে মোটরসাইকেল আরোহী, পথচারী, শ্রমিক ও কর্মজীবী মানুষ ছিনতাইকারীদের প্রধান টার্গেটে পরিণত হচ্ছেন এবং ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে হামলা, ছুরিকাঘাতসহ প্রাণহানির ঘটনাও ঘটছে।
গত বছরের ১৭ মে দিবাগত রাতে টঙ্গীর টেশিস কারখানাসংলগ্ন বিআরটি উড়ালসড়কে রাতের ডিউটি শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনজু খাঁ নামে এক প্রাইভেটকার চালক নিহত হন। এছাড়া একই বছরের ডিসেম্বরে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় উড়ালসেতুর ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মী ও স্টোর অফিসার সিদ্দিকুর রহমান নিহত হন।
একইভাবে আব্দুল্লাহপুর উড়ালসড়ক থেকে সেনাকল্যাণ ভবন সংযোগ সড়কে মাহফুজুর রহমান নামে এক পোশাক শ্রমিক, সাহাজউদ্দিন স্কুল এলাকার পেছনে জীবন নামে এক বাসের হেলপার এবং সম্প্রতি টঙ্গী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরও এক পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, টঙ্গী উড়ালসড়ক, বাটা গেট, স্টেশন রোড, নতুনবাজার, মধুমিতা ও আশপাশের এলাকায় গত ৪-৫ মাসে ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উড়ালসড়কের অনেক অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং রাতে পুলিশ টহলও খুব কম দেখা যায়।
ছিনতাই দমনে চলতি বছরের জানুয়ারিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন, টঙ্গী রেলস্টেশন এলাকায় ট্রেনে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় ৯ জন, উত্তরা-টঙ্গী করিডোরে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে র্যাব এবং গত মার্চ মাসে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া মহানগরীর বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকহারে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতরা মূলত মাদকসেবনকারী এবং গত কয়েক মাসে ৭শ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসানও জানান, উড়ালসড়ক ও আশপাশের এলাকায় ছিনতাই রোধে প্রতি রাতেই নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন