ঢাকা নিউজ

হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন জামায়াত নেতা খিজির আহমদ

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌর মেয়র প্রার্থী খিজির আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করার পর জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলহাজতের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে। খিজির আহমদের আইনজীবী বেলাল আহমদ জামিনে মুক্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ জুন শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশ জামায়াত নেতা খিজির আহমদকে পৌর শহরের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহীদি জনতা বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালালে পুলিশের গুলিতে জামায়াতকর্মী ও সাঈদী সমর্থক কিশোর লোকমান আহমদ নিহত হন। এই ঘটনার পর খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন জামায়াত নেতা খিজির আহমদ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌর মেয়র প্রার্থী খিজির আহমদ জামিনে মুক্তি পেয়েছেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করার পর জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলহাজতের কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিয়েছে। খিজির আহমদের আইনজীবী বেলাল আহমদ জামিনে মুক্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ জুন শুক্রবার রাতে বড়লেখা থানা পুলিশ জামায়াত নেতা খিজির আহমদকে পৌর শহরের একটি রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বড়লেখায় জামায়াতে ইসলামী ও তৌহীদি জনতা বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে পুলিশ হামলা ও গুলি চালালে পুলিশের গুলিতে জামায়াতকর্মী ও সাঈদী সমর্থক কিশোর লোকমান আহমদ নিহত হন। এই ঘটনার পর খিজির আহমদসহ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ