ঢাকা নিউজ

বিশ্বকাপ ফুটবলের শিরোপার মূল দাবিদার চার দল মনে করেন মামুনুল হক

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী ও শিরোপার প্রধান দাবিদার চার দল হলো স্পেন, আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্স। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মেসিময় ম্যাচ জিতে এবং এক ম্যাচ হাতে রেখে নকআউটে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটি ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে সবার থেকে এগিয়ে আছেন লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল গড়ে তুলেছেন, যেখানে গোলবারে এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো, মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং সামনে মেসির অভিজ্ঞতা দলটিকে বিশ্বের অন্যতম সেরা করে তুলেছে, যাদের সবচেয়ে বড় শক্তি ঐক্য এবং জয়ের মানসিকতা।

ফ্রান্সকেও শিরোপার অন্যতম দাবিদার বলা যায়, কারণ তাদের স্কোয়াডের গভীরতা অসাধারণ। দলটিতে মাইক মেনিয়াঁ, উইলিয়াম সালিবা, জুল কুন্দে, অরেলিয়েন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। এছাড়া কোচ দিদিয়ের দেশম দীর্ঘদিন ধরে এই দল পরিচালনা করায় বিশ্বকাপের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো জানেন।

স্পেন এবার শুধু প্রতিভাবান নয়, দল হিসাবেও পরিণত। পেদ্রি, গাভি, রদ্রি, নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামালের মতো ফুটবলাররা আধুনিক ফুটবলের নতুন মুখ। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন আবারও নিজেদের পরিচিত পাসিং ফুটবলের সঙ্গে গতি ও আক্রমণাত্মক মানসিকতার সমন্বয় ঘটিয়েছে, যা এই দলটিকে অনেকদূর নিয়ে যেতে পারে।

জার্মানিকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না, কারণ টুর্নামেন্ট যত এগোয় তারা তত ভয়ংকর হয়ে ওঠে। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, যশুয়া কিমিখ ও আন্তোনিও রুডিগারদের নিয়ে তারা নতুন দল গড়ে তুলেছে। জার্মান ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো শৃঙ্খলা, পরিকল্পনা এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

বিশ্বকাপে অনেক সময় প্রতিভাবান দল নয়, বরং সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল সফল হয়। ইতিহাস বলে, যারা সংকটের মুহূর্তে একসঙ্গে লড়াই করতে পারে, তারাই শেষ পর্যন্ত ট্রফি হাতে তোলে। সেই বিচারে ২০২৬ বিশ্বকাপের শিরোপার দাবিদার মূলত স্পেন, আর্জেন্টিনা, জার্মানি ও ফ্রান্স।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবলের শিরোপার মূল দাবিদার চার দল মনে করেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ