ঢাকা নিউজ

শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দিয়েছেন। ভাষণে তিনি ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে নিশ্চিত করলেও প্রকৃত সংখ্যা উল্লেখ করেননি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সময় ডেলসি রদ্রিগেজের পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ। ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব তদারকির জন্য একজন জেনারেলকে নিয়োগ দেন।

একই সাথে রদ্রিগেজ ভেনেজুয়েলার জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দিয়েছেন। ভাষণে তিনি ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে নিশ্চিত করলেও প্রকৃত সংখ্যা উল্লেখ করেননি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সময় ডেলসি রদ্রিগেজের পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ। ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব তদারকির জন্য একজন জেনারেলকে নিয়োগ দেন।

একই সাথে রদ্রিগেজ ভেনেজুয়েলার জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ