রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে রঞ্জু মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় ও বেনামি চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্বরূপার চক এলাকার বাসিন্দা রঞ্জু মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী রঞ্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় ও একটি খোলা চিঠি রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বারান্দায় কাফনের কাপড় এবং ওই চিঠিটি দেখতে পান। ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে সময় পার করছেন।
বেনামি ওই চিঠির শিরোনামে লেখা হয়েছে— ‘বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।’ চিঠির ভেতরে লেখা হয়েছে, যেকোনো সময় তাদের ডাক পড়তে পারে এবং তাদের কুকীর্তি ফাঁস হওয়ায় দেশ ছেড়ে যেতে হবে। সেই সঙ্গে তাদের জমিগুলো ছেড়ে দেওয়া এবং সীমানা ঠিক রাখার জন্য উল্লেখ করে এক বছরের মধ্যে ভাই, ভাবি এবং তাদের ছেলেকে কুপিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে কাফনের কাপড় রেখে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং চরম হুমকির বিষয়। এর ফলে তারা এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, একটি বেনামি চিঠি ও একটি খিলিপান উদ্ধার করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন