ঢাকা নিউজ

হেডে গোল করে আনচেলত্তির গর্জন, রেফারিকে বললেন ‘বাতিল করে দেখাও’

ছবি : সংগৃহীত

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিলের ক্ষোভ থেকে চতুর্থ রেফারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ৩ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনির হ্যাটট্রিক মিস হওয়ার আক্ষেপ থেকেই মূলত এই কাণ্ড ঘটান ইতালিয়ান কোচ।

ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লে দেখে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করেন। রিপ্লেতে দেখা যায় বলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় ভিনির পায়ে লেগে পড়ে যান হেনরি।

গোল বাতিলের সেই ধাক্কা সামলে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ভিনিসিয়ুস। প্রায় ২ বছর ৩ মাস পর প্রিয় শিষ্যের এমন হেডের গোল দেখার পরপরই ক্ষোভে ফেটে পড়েন আনচেলত্তি।

গোলের আনন্দ উদযাপনের চেয়ে আগের গোলটি বাতিলের ক্ষোভ থেকে আনচেলত্তি সরাসরি ছুটে যান চতুর্থ রেফারির দিকে। সেখানে চিৎকার করে তিনি বলেন, ‘এবার গোলটা বাতিল করে দেখাও তো!’ অহেতুক এই রাগের কারণে কার্ডের হাত থেকে বাঁচলেও রেফারি তাকে মৌখিকভাবে সতর্ক করেন।

অবশ্য ততক্ষণে নিজের রাগ ঝেড়ে ফেলে আনন্দে মেতে ওঠেন আনচেলত্তি। কারণ, ভিনিসিয়ুস তখন ইশারায় কোচকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তিনি তার দেওয়া প্রতি

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

হেডে গোল করে আনচেলত্তির গর্জন, রেফারিকে বললেন ‘বাতিল করে দেখাও’

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিলের ক্ষোভ থেকে চতুর্থ রেফারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ৩ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনির হ্যাটট্রিক মিস হওয়ার আক্ষেপ থেকেই মূলত এই কাণ্ড ঘটান ইতালিয়ান কোচ।

ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনিসিয়ুস। তবে মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লে দেখে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করেন। রিপ্লেতে দেখা যায় বলের নিয়ন্ত্রণ নেওয়ার সময় ভিনির পায়ে লেগে পড়ে যান হেনরি।

গোল বাতিলের সেই ধাক্কা সামলে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ভিনিসিয়ুস। প্রায় ২ বছর ৩ মাস পর প্রিয় শিষ্যের এমন হেডের গোল দেখার পরপরই ক্ষোভে ফেটে পড়েন আনচেলত্তি।

গোলের আনন্দ উদযাপনের চেয়ে আগের গোলটি বাতিলের ক্ষোভ থেকে আনচেলত্তি সরাসরি ছুটে যান চতুর্থ রেফারির দিকে। সেখানে চিৎকার করে তিনি বলেন, ‘এবার গোলটা বাতিল করে দেখাও তো!’ অহেতুক এই রাগের কারণে কার্ডের হাত থেকে বাঁচলেও রেফারি তাকে মৌখিকভাবে সতর্ক করেন।

অবশ্য ততক্ষণে নিজের রাগ ঝেড়ে ফেলে আনন্দে মেতে ওঠেন আনচেলত্তি। কারণ, ভিনিসিয়ুস তখন ইশারায় কোচকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তিনি তার দেওয়া প্রতি

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ