গত ম্যাচেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হওয়ায় আগামী রোববার (২৮ জুন) জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার। এমন এক ম্যাচে দলের সেরা একাদশ কেমন হবে কিংবা ৩৯ বছর বয়সি লিওনেল মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে নানা প্রশ্ন জেগেছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেও জর্ডানের বিপক্ষে মাঠে নামবেন মেসি।
তবে মেসি শুরু থেকেই খেলবেন, নাকি অতিরিক্ত চাপ এড়াতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। যদি মেসি মাঠে না থাকেন বা মাঠ থেকে উঠে যান, তবে তার জায়গায় খেলবেন তরুণ নিকো পাজ। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ৫ গোল করা মেসির সামনে জর্ডানের বিপক্ষে গোলের সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।
মেসিকে নিয়ে নিশ্চিত তথ্য মিললেও জর্ডান ম্যাচে আর্জেন্টিনার অন্য পজিশনগুলোতে বড় পরিবর্তন আসবে। অস্ট্রিয়া ম্যাচে মাংসপেশির চোটে ভোগা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট হয়ে এবার রাইট ব্যাকে ফিরতে পারেন। এছাড়া লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো এবং সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হিসেবে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনার মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন।
মধ্যমাঠে এই ম্যাচে শুরু থেকেই সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস, যার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বার্কোকে। উইংয়ে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনে এবং জিওভানি লো সেলসোকে। অন্যদিকে আক্রমণে লাওতারো মার্তিনেসের জায়গায় শুরুর একাদশে আসার কথা হুলিয়ান আলভারেজের এবং ম্যাচের কোনো এক পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেসও।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন