ঢাকা নিউজ

জার্মানির হারের ভবিষ্যদ্বাণী ওরাংওটাং ওয়াল্টারের, একাদশে দুই পরিবর্তন

ছবি : সংগৃহীত

চলতি বিশ্বকাপে নিউ জার্সিতে অনুষ্ঠিত জার্মানি ও ইকুয়েডর ম্যাচের ফলাফল নিয়ে নিজের নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে ওরাংওটাং ওয়াল্টার। ডর্টমুন্ড চিড়িয়াখানার এই ওরাংওটাংটির অনুমান—ইকুয়েডরের বিপক্ষে হেরে যাবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর আগে চলতি আসরেই কুরাসাও এবং আইভরিকোস্টের বিপক্ষে জার্মানির জয়ী হওয়ার সঠিক পূর্বাভাস দিয়ে আলোচনার জন্ম দিয়েছিল এই ওরাংওটাংটি।

এদিকে ইকুয়েডরের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসম্যান। চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। এর মধ্যে ডিফেন্ডার শ্লটারবেক চোটের এতটাই গুরুতর যে তিনি বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে পুরোপুরি ছিটকে গেছেন।

তবে দলের এমন পরিবর্তনের মধ্যেও ফরোয়ার্ড দেনিজ উনদাভকে এই ম্যাচেও বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। অথচ চলতি বিশ্বকাপে এ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন উনদাভ; তিনি নিজে ৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২টি গোল করিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

জার্মানির হারের ভবিষ্যদ্বাণী ওরাংওটাং ওয়াল্টারের, একাদশে দুই পরিবর্তন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

চলতি বিশ্বকাপে নিউ জার্সিতে অনুষ্ঠিত জার্মানি ও ইকুয়েডর ম্যাচের ফলাফল নিয়ে নিজের নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে ওরাংওটাং ওয়াল্টার। ডর্টমুন্ড চিড়িয়াখানার এই ওরাংওটাংটির অনুমান—ইকুয়েডরের বিপক্ষে হেরে যাবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এর আগে চলতি আসরেই কুরাসাও এবং আইভরিকোস্টের বিপক্ষে জার্মানির জয়ী হওয়ার সঠিক পূর্বাভাস দিয়ে আলোচনার জন্ম দিয়েছিল এই ওরাংওটাংটি।

এদিকে ইকুয়েডরের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ ইউলিয়ান নাগলসম্যান। চোটের কারণে ছিটকে যাওয়া দুই ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন ও নিকো শ্লটারবেকের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ডেভিড রাউম ও আন্টোনিও রুডিগার। এর মধ্যে ডিফেন্ডার শ্লটারবেক চোটের এতটাই গুরুতর যে তিনি বিশ্বকাপেরই বাকি ম্যাচগুলো থেকে পুরোপুরি ছিটকে গেছেন।

তবে দলের এমন পরিবর্তনের মধ্যেও ফরোয়ার্ড দেনিজ উনদাভকে এই ম্যাচেও বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। অথচ চলতি বিশ্বকাপে এ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন উনদাভ; তিনি নিজে ৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২টি গোল করিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ