চার বছর আগে কাতার বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। তখন মেসি ট্রফি হাতে তোলার সময় সেটির যা দাম ছিল, বিশ্বব্যাপী সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন, বাণিজ্যের অনিশ্চয়তা এবং বিভিন্ন অঞ্চলে চলা যুদ্ধের কারণে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় চার বছরের ব্যবধানে এখন তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। ১৮ ক্যারাটের ৪.৯৩ কেজি স্বর্ণসহ মোট ৬.১৭৫ কেজি ওজনের এই বিশ্বকাপের ট্রফির বাজারদর এখন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একটি বেসরকারি সংস্থার এক কর্তা জানিয়েছেন, কিছুদিন আগে সোনার দাম খানিকটা কমলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিত্তিতে সোনার এখনও কোনো বিকল্প নেই।
১৯৭৪ সালে যখন এই ট্রফিটি তৈরি করা হয়েছিল, তখন এর খরচ ছিল ২৫ হাজার ডলার। পরবর্তীতে কাতার বিশ্বকাপের সময় এই ট্রফির বাজারদর দাঁড়ায় ২ লক্ষ ৭৭ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ১৭ লাখ টাকার মতো। আর বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ায় এই ট্রফির বাজারদর গিয়ে ঠেকেছে ৭ লাখ ১৩ হাজার ডলার বা প্রায় ৬.৭৩ কোটি টাকায়। বিশ্বের বড় মাপের আর কোনো ক্রীড়া প্রতিযোগিতার ট্রফিতেই এত পরিমাণ সোনা থাকে না, যা এই বিশ্বকাপ ট্রফিকে অনন্য মানদণ্ডে নিয়ে গেছে।
বিশ্বের অন্যান্য বিখ্যাত টুর্নামেন্টের ট্রফির তুলনায় এই বিশ্বকাপের ট্রফির দাম আকাশচুম্বী। রুপা দিয়ে তৈরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগের ট্রফির দাম যথাক্রমে মাত্র ১৬ লক্ষ এবং ২১.৫০ লক্ষ টাকা। অন্যদিকে, আমেরিকায় বর্গ-ওয়ার্নার ট্রফির দাম ১ কোটি টাকার উপরে এবং আরও কিছু ট্রফির মূল্য ১ কোটির কাছাকাছি হলেও বিশ্বকাপের বর্তমান বাজারদরের ধারেকাছেও নেই সেগুলি।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন