ঢাকা নিউজ

নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, ২৯ জুন হিউস্টনে মহারণ

ছবি : সংগৃহীত

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছিল। তবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কে হচ্ছে, তা নিয়ে থাকা অনিশ্চয়তা আজ সকালে দূর হয়ে গেছে। আজ বাংলাদেশ সময় সকালে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে 'এফ' গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে এশিয়ার দেশ জাপান। আর জাপানের গ্রুপ রানার্সআপ হওয়ার মাধ্যমেই চূড়ান্ত হয়ে গেছে যে, নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ হতে চলেছে এই ব্লু সামুরাইরাই।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, টেক্সাসের হিউস্টনে। বাংলাদেশ সময় রাত ১১টায় দুই পরাশক্তির এই মাঠের লড়াই শুরু হবে। গ্রুপ পর্বে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলের ধারায় ব্রাজিল যেমন দারুণ ছন্দে আছে, তেমনি গ্রুপ পর্বে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে এবারের বিশ্বকাপে 'ডার্ক হর্স' হিসেবে নিজেদের জানান দিয়েছে জাপানও।

ব্রাজিল ও জাপানের ফুটবলীয় দ্বৈরথের সাম্প্রতিক ইতিহাস বেশ চমকপ্রদ। গত বছর (২০২৫) অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ৩-2 গোলে হারিয়েছিল সেলেসাওদের। দুই দেশের মুখোমুখি ১৪টি ম্যাচের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে জাপানের সেটিই ছিল প্রথম জয়। তবে বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের দেখা হয়েছে মাত্র একবার; ২০০৬ সালের সেই বিশ্বকাপে জাপানকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার গ্রুপ 'সি' থেকে দুটি জয় ও একটি ড্র নিয়ে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে পা রেখেছে। অন্যদিকে, ব্রাজিলের একই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে পরের পর্বে ওঠা আফ্রিকান পরাশক্তি মরক্কো শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডসের।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, ২৯ জুন হিউস্টনে মহারণ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ