ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার এক বিবৃতিতে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বদিকে ইরানের মহাকাশ বাহিনী পরিচালিত ও দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ—এমন একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির পশ্চিমদিকেও আরেকটি এমকিউ-১ ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল আইআরজিসি। তবে ড্রোনটি কে পরিচালনা করছিল কিংবা ঠিক কোথায় ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর এক দিন আগেও একই ধরনের আরেকটি ড্রোন ধ্বংস করার দাবি করে ইরান, যা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশ করেছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ রয়েছে। সাম্প্রতিক এসব ড্রোন ধ্বংসের ঘটনার মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন