ঢাকা নিউজ

সৌদি আরবকে হুথি ঠেকাতে ইসরাইলের গোপন সহায়তা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক হুমকি মোকাবিলায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরাইলের মধ্যে গোপন আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তেল অবকাঠামো ও লোহিত সাগরের কৌশলগত দ্বীপে সাম্প্রতিক হুথি হামলা এবং বাব আল-মান্দাব প্রণালিতে অর্থনৈতিক অবরোধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

আমেরিকান সহায়তা না পেয়ে সৌদি আরব প্রধানত হুথিদের সামরিক অবস্থান ও ভবিষ্যৎ অভিযান সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) শরণাপন্ন হয়েছে। এছাড়া বাব আল-মান্দাব প্রণালি মুক্ত করা ও অবকাঠামো রক্ষায় রিয়াদ যুক্তরাজ্যের কাছেও সামরিক সাহায্য চেয়েছে, যার জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা পাঠাতে সম্মতি জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ার যে সুযোগ দিয়েছেন, তা ইসরাইলের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ট্রাম্পকে জানানো হলে তিনি এই ইস্যুটিকে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্তের সাথে জুড়ে দেন; যদিও রিয়াদ সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন সংঘাতের সমাধান চায়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবকে হুথি ঠেকাতে ইসরাইলের গোপন সহায়তা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক হুমকি মোকাবিলায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরাইলের মধ্যে গোপন আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তেল অবকাঠামো ও লোহিত সাগরের কৌশলগত দ্বীপে সাম্প্রতিক হুথি হামলা এবং বাব আল-মান্দাব প্রণালিতে অর্থনৈতিক অবরোধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।

আমেরিকান সহায়তা না পেয়ে সৌদি আরব প্রধানত হুথিদের সামরিক অবস্থান ও ভবিষ্যৎ অভিযান সংক্রান্ত গোয়েন্দা তথ্য পেতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) শরণাপন্ন হয়েছে। এছাড়া বাব আল-মান্দাব প্রণালি মুক্ত করা ও অবকাঠামো রক্ষায় রিয়াদ যুক্তরাজ্যের কাছেও সামরিক সাহায্য চেয়েছে, যার জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা পাঠাতে সম্মতি জানিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ার যে সুযোগ দিয়েছেন, তা ইসরাইলের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ট্রাম্পকে জানানো হলে তিনি এই ইস্যুটিকে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্তের সাথে জুড়ে দেন; যদিও রিয়াদ সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন সংঘাতের সমাধান চায়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ