বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে চীন ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ রক্ষায় সংলাপ ও সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বেইজিং ইরানের সাথে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তার ঘাটতি মেটাতে এটি সংস্কারের আহ্বান জানান।
বৈঠকে ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ‘যৌক্তিক ও সংযত’ থেকে আলোচনার প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যে 'মৌলিক পরিবর্তন' আসার কথা উল্লেখ করে জানান, যুক্তরাষ্ট্রের হামলা বা যুদ্ধের অবসান ঘটাতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে আঞ্চলিক আলোচনা শুরু করেছে।
ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ও প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনে মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি সরবরাহের মতো সাম্প্রতিক খবরের তোয়াক্কা না করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন