ঢাকা নিউজ

দক্ষিণ লেবাননে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরাইল। বৃহস্পতিবার সকালে দেশটির সরকারি বার্তা সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' (এনএনএ)-এর বরাতে জানা গেছে, টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি সহ একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়। আল-মানসুরিতে ঘটা তীব্র বিস্ফোরণের ধাক্কা আশপাশের বিভিন্ন গ্রামগুলোতেও স্পষ্ট অনুভূত হয়েছে।

টায়ার ছাড়াও বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান থেকে গুলি বর্ষণের পাশাপাশি তীব্র ক্যানন বা কামান দিয়ে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে।

টানা কয়েক মাস ধরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পরিচালিত এসব স্থল ও বিমান হামলার কারণে সীমান্ত সংলগ্ন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘাতের পাশাপাশি সাধারণ বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠছে, যার ফলে ইতোমধ্যেই লেবাননের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের সার্বিক রাজনৈতিক অস্থিরতার মাঝে লেবানন সীমান্তে ইসরাইলের এই আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলা এই বহুমুখী সংঘাত পুরো অঞ্চলকে এক অভূতপূর্ব অস্থিতিশীলতা ও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরাইল। বৃহস্পতিবার সকালে দেশটির সরকারি বার্তা সংস্থা 'ন্যাশনাল নিউজ এজেন্সি' (এনএনএ)-এর বরাতে জানা গেছে, টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি সহ একাধিক অঞ্চলে এই হামলা চালানো হয়। আল-মানসুরিতে ঘটা তীব্র বিস্ফোরণের ধাক্কা আশপাশের বিভিন্ন গ্রামগুলোতেও স্পষ্ট অনুভূত হয়েছে।

টায়ার ছাড়াও বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান থেকে গুলি বর্ষণের পাশাপাশি তীব্র ক্যানন বা কামান দিয়ে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে।

টানা কয়েক মাস ধরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পরিচালিত এসব স্থল ও বিমান হামলার কারণে সীমান্ত সংলগ্ন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘাতের পাশাপাশি সাধারণ বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠছে, যার ফলে ইতোমধ্যেই লেবাননের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের সার্বিক রাজনৈতিক অস্থিরতার মাঝে লেবানন সীমান্তে ইসরাইলের এই আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলা এই বহুমুখী সংঘাত পুরো অঞ্চলকে এক অভূতপূর্ব অস্থিতিশীলতা ও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ