উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দিল্লির অভিযোগ, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল চলাকালীন পাকিস্তানি হুনাইন শ্রেণির একটি করভেট উচ্চ গতিতে এসে অনিরাপদভাবে দিক পরিবর্তন করে ভারতীয় যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে, যার ফলে সংঘর্ষ ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা পাকিস্তানি কূটনীতিককে বলা হয়েছে যেন তিনি তাঁর দেশের কর্তৃপক্ষকে সামরিক বাহিনীর সকল ইউনিটকে সতর্কতার সাথে চুক্তি মেনে চলার নির্দেশ দেন।
সংঘর্ষের পর দুই দেশের নৌযান দুটিকে আলাদা করে সরিয়ে নেওয়া হয় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন