ঢাকা নিউজ

আইআরজিসির দাবি: পরাজয় আড়ালে যুক্তরাষ্ট্রের 'হলিউডি গল্প'

ছবি : সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রচারিত বর্ণনাকে ‘হলিউডি গল্প’ বলে ব্যঙ্গ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দাবি করেন, যুদ্ধক্ষেত্রের পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো সাজানো বর্ণনা তৈরি করলেও তা মূল বাস্তবতা বদলাতে পারবে না।

আইআরজিসির মুখপাত্র আরও মন্তব্য করেন যে, সংঘাত শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম ও নিজের কল্পনার ওপর ভিত্তি করে বারবার জয়ী হওয়ার মিথ্যা প্রচার চালিয়েছেন। বাস্তবচিত্র বিকৃত করতে বিভিন্ন স্থান ও ঘটনার ভিডিও ও ছবি জোড়াতালি দিয়ে এসব কল্পকাহিনী বানানো হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

একই সময়ে কিছু সংবাদমাধ্যমে হামলায় বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশিত হওয়া প্রসঙ্গ টেনে মোহেব্বি বলেন, আমেরিকানদের গল্প তৈরির এই কৌশল পুরোনো হয়ে গেছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে 'ব্রাভো' কলসাইনের ওই পাইলটের ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রচারের পরেই তেহরান টাইমসের বরাতে আইআরজিসির এমন প্রতিক্রিয়া সামনে এল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আইআরজিসির দাবি: পরাজয় আড়ালে যুক্তরাষ্ট্রের 'হলিউডি গল্প'

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রচারিত বর্ণনাকে ‘হলিউডি গল্প’ বলে ব্যঙ্গ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দাবি করেন, যুদ্ধক্ষেত্রের পরাজয় আড়াল করতে যুক্তরাষ্ট্র বারবার সিনেমার মতো সাজানো বর্ণনা তৈরি করলেও তা মূল বাস্তবতা বদলাতে পারবে না।

আইআরজিসির মুখপাত্র আরও মন্তব্য করেন যে, সংঘাত শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যম ও নিজের কল্পনার ওপর ভিত্তি করে বারবার জয়ী হওয়ার মিথ্যা প্রচার চালিয়েছেন। বাস্তবচিত্র বিকৃত করতে বিভিন্ন স্থান ও ঘটনার ভিডিও ও ছবি জোড়াতালি দিয়ে এসব কল্পকাহিনী বানানো হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

একই সময়ে কিছু সংবাদমাধ্যমে হামলায় বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়ার ছবি প্রকাশিত হওয়া প্রসঙ্গ টেনে মোহেব্বি বলেন, আমেরিকানদের গল্প তৈরির এই কৌশল পুরোনো হয়ে গেছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে 'ব্রাভো' কলসাইনের ওই পাইলটের ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রচারের পরেই তেহরান টাইমসের বরাতে আইআরজিসির এমন প্রতিক্রিয়া সামনে এল।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ