ঢাকা নিউজ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি

ছবি : সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের হাফেজদের বৃহস্পতিবার সচিবালয়ে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি জানান, মেধা ও যোগ্যতা দিয়ে দেশের সন্তানরা ভালো কোনো অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি নিশ্চিত করবে।

বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন পুরো বাংলাদেশের মুসলমানদের গৌরব। মেধাবীদের সঠিক মূল্যায়ন ও উৎসাহ দিলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ পাবে উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের শিক্ষকেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন এবং দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা শেষে বিজয়ী হাফেজদের হাতে বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বিশ্বের ১৩৩টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া ১৫ পারা বিভাগে প্রথম, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা বিভাগে তৃতীয়, এবং হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ যথাক্রমে ১৫ ও ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও হাফেজদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের হাফেজদের বৃহস্পতিবার সচিবালয়ে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি জানান, মেধা ও যোগ্যতা দিয়ে দেশের সন্তানরা ভালো কোনো অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি নিশ্চিত করবে।

বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন পুরো বাংলাদেশের মুসলমানদের গৌরব। মেধাবীদের সঠিক মূল্যায়ন ও উৎসাহ দিলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ পাবে উল্লেখ করে তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের শিক্ষকেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন এবং দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা শেষে বিজয়ী হাফেজদের হাতে বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বিশ্বের ১৩৩টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া ১৫ পারা বিভাগে প্রথম, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা বিভাগে তৃতীয়, এবং হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ যথাক্রমে ১৫ ও ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও হাফেজদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ