ঢাকা নিউজ

জার্মান চ্যান্সেলরের অবস্থানের তীব্র সমালোচনা ইরানের

ছবি : সংগৃহীত

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বুধবার এক বিবৃতিতে তিনি চ্যান্সেলরের বক্তব্যকে অপপ্রচার আখ্যা দিয়ে বলেন, আগ্রাসীদের অপরাধ আড়াল করতেই এসব কথা বলা হচ্ছে।

বাঘাই জোর দিয়ে বলেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি; বরং যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই আগ্রাসী যুদ্ধ চলাইছে। অথচ বার্লিন তাদের এই পদক্ষেপের নিন্দা জানানোর মতো ন্যূনতম নৈতিক সাহসটুকুও দেখাতে পারেনি। ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যাকার ঘনিষ্ঠতা ও অভিন্ন দায় বোঝাতে তিনি 'ইউএসরাইল' শব্দটি ব্যবহার করেন।

পশ্চিমা বিশ্ব কর্তৃক আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনগুলোকে 'প্রক্সি' আখ্যা দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, এগুলো সম্পূর্ণ স্বাধীন সংগঠন এবং তাদের নিজস্ব লক্ষ্য রয়েছে। তারা পরাধীনতা ও দখলদারিত্বের বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদার জন্য লড়াই করছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচি থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ইসরাইলের ছড়ানো বড় মিথ্যা বলে অভিহিত করেন।

জার্মানির পররাষ্ট্রনীতির ঐতিহাসিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এই ইরানি কূটনীতিবিদ দাবি করেন, বার্লিনের নীতি একটি ভুল অপরাধবোধ থেকে চালিত হচ্ছে। জার্মানি নিজেদের অপরাধি মানসিকতা লুকাতে গিয়ে অন্য দূরবৃত্তদের মদদ দিচ্ছে এবং পরবর্তীতে শান্তির প্রবক্তা সাজতে চাইছে, যার মাশুল এই অঞ্চলকে দিতে দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জার্মান চ্যান্সেলরের অবস্থানের তীব্র সমালোচনা ইরানের

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বুধবার এক বিবৃতিতে তিনি চ্যান্সেলরের বক্তব্যকে অপপ্রচার আখ্যা দিয়ে বলেন, আগ্রাসীদের অপরাধ আড়াল করতেই এসব কথা বলা হচ্ছে।

বাঘাই জোর দিয়ে বলেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি; বরং যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই আগ্রাসী যুদ্ধ চলাইছে। অথচ বার্লিন তাদের এই পদক্ষেপের নিন্দা জানানোর মতো ন্যূনতম নৈতিক সাহসটুকুও দেখাতে পারেনি। ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যাকার ঘনিষ্ঠতা ও অভিন্ন দায় বোঝাতে তিনি 'ইউএসরাইল' শব্দটি ব্যবহার করেন।

পশ্চিমা বিশ্ব কর্তৃক আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনগুলোকে 'প্রক্সি' আখ্যা দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, এগুলো সম্পূর্ণ স্বাধীন সংগঠন এবং তাদের নিজস্ব লক্ষ্য রয়েছে। তারা পরাধীনতা ও দখলদারিত্বের বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদার জন্য লড়াই করছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচি থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ইসরাইলের ছড়ানো বড় মিথ্যা বলে অভিহিত করেন।

জার্মানির পররাষ্ট্রনীতির ঐতিহাসিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এই ইরানি কূটনীতিবিদ দাবি করেন, বার্লিনের নীতি একটি ভুল অপরাধবোধ থেকে চালিত হচ্ছে। জার্মানি নিজেদের অপরাধি মানসিকতা লুকাতে গিয়ে অন্য দূরবৃত্তদের মদদ দিচ্ছে এবং পরবর্তীতে শান্তির প্রবক্তা সাজতে চাইছে, যার মাশুল এই অঞ্চলকে দিতে দেওয়া হবে না।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ